পোশাক খাতের মজুরি

‘সর্বনিম্ন গ্রেড ছাড়া সবকটিতেই মালিক–শ্রমিক পক্ষ একমত’ 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

পোশাক খাতের শ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেড ছাড়া সবকটিতেই একমত মালিক ও শ্রমিক উভয়পক্ষ। মজুরি নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

রাজধানীর শ্রমভবনে মজুরি বোর্ডের সদস্যসহ শিল্পখাত সংশ্লিষ্টদের নিয়ে সংবাদ সম্মেলন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, শিল্পের সক্ষমতা ও অন্যান্য শিল্পের মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে। 

পাশাপাশি কোনো চক্রান্ত যেন শিল্পখাতকে ধংস করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান শ্রমমন্ত্রী।

নিম্নতম মজুরি বোর্ড গঠনের ২৪ দিনের মাথায় বেতন কাঠামো নিয়ে ঐক্যমতে পৌঁছায় তৈরি পোশাকখাতের শ্রমিক ও মালিক পক্ষ।

চারটি গ্রেডে মজুরির খসড়া চূড়ান্ত হয় সর্বনিম্ন ১৭ হাজার থেকে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায়। যেখানে বোর্ডের সদস্যরা শিল্পের স্বার্থে উৎপাদনকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। 

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাকশ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ঘোষিত নতুন মজুরি...
নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে পোশাক শ্রমিকরা। আর মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। 
সরকার শ্রমবান্ধব বাজেট প্রণয়নের পরও তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ খাতের অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ...
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর