কবে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:৫৩ এএম

সুপারহিরো জগতের জনপ্রিয় চরিত্র ‘ব্যাটম্যান’। সেই ষাটের দশক থেকেই চরিত্রটি ঘুরেফিরে পর্দায় হাজির হয়েছে। সবশেষ ২০২২ সালে দর্শকরা আবারও ব্যাটম্যান-এ বুঁদ হয়েছেন। যেখানে নির্মাতা ম্যাট রিভসের ‘ব্যাটম্যাট’ হিসেবে পর্দা রাঙিয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। এবার আসছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। শিরোনাম ‘দ্য ব্যাটম্যাট পার্ট ২’।

বিনোদননির্ভর সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, আসন্ন বসন্তেই শুরু হচ্ছে সিক্যুয়েলটির শুটিং, যাতে ‘দ্য ডার্ক নাইট’ ভূমিকায় ফিরছেন রবার্ট প্যাটিনসন। ইতিমধ্যে চিত্রনাট্য লেখা সম্পন্ন।

প্রকাশ্যে এসেছে মুক্তির সময়কালও। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস ডিসকোভারি জানায়, বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের অক্টোবরে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘মিকি ১৭’ ছবির প্রিমিয়ারে ‘ব্যাটম্যান সিক্যুয়েল’ নির্মাণের কথা জানান প্যাটিনসন। সেখানেই তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষদিকে শুরু হতে পারে দ্য ব্যাটম্যান-২’র শুটিং।

এক সাক্ষাৎকারে দ্বিতীয় কিস্তির গল্প প্রসঙ্গে নির্মাতা ম্যাট রিভস বলেন, ‘এতে দেখা যাবে, অনেক বেশি মানুষ একে অপরের প্রতিপক্ষে পরিণত হয়েছে। শহরে দেখা যাবে অনেক বেশি বিভাজন। অনেকটাই আমাদের বর্তমান বিশ্বের মতো। যেখানে অনেক মানুষ কেবল নিজেদের বৃত্তে আটকে আছে। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে না।’

প্রসঙ্গত, ২০২২ সালের ৪ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় দ্য ব্যাটম্যান। যেখানে রবার্ট প্যাটিনসন ছাড়াও অভিনয় করেছেন কলিন ফ্যারেল, ব্রুস ওয়াইন, অ্যান্ডি সার্কিস ও জেফরি রাইট প্রমুখ। মুক্তির পর বক্স অফিসে ৭৭৩ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে সিনেমাটি।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর