মঞ্চে গান শোনাবে রোবটদের ব্যান্ড

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম

চীনের আনহুই প্রদেশের হফেই শহরের এক প্রযুক্তি কোম্পানি তৈরি করেছে এক অভিনব রোবট ব্যান্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটির বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো দর্শকের সামনে রোবটিক্স দলটি তাদের পরিবেশনা তুলে ধরবে। 

প্রযুক্তি ও শিল্পের এই অসাধারণ মিশ্রণে থাকবে পাঁচ রোবট শিল্পী, যেখানে কি-বোর্ড, লিড গিটার, ড্রামস ও দুই গিটারিস্টের সবাই রোবট।

জানা যায়, রোবটদের নেই কোনো নোটেশন বুকের প্রয়োজন, নেই ভুলচুকের আশঙ্কা। একক ও দলীয়—দুই পরিবেশনাই হবে স্বয়ংক্রিয়। তাদের সবার জন্য রয়েছে একটি যৌথ কম্পিউটিং ‘মগজ’, যা রিয়েল-টাইমে সংগীতের নোট বিশ্লেষণ করে।

ড্রামারের অতিরিক্ত আঙুল ও হাত রয়েছে। ছবি: সিএমজি

হফেই প্যানশি টেকনোলজির গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী উ ছাও জানান, লোকগীতি ফেংইয়াং ফ্লাওয়ার ড্রাম বাজানোর ক্ষেত্রে ২ দশমিক ৬৭ সেকেন্ডে কি-বোর্ডিস্ট বাম হাতে দ্বিতীয় ও ষষ্ঠ আঙুল দিয়ে ৫৩তম ও ৬০তম কি চাপবে এবং সাসটেইন প্যাডেলে পা দেবে। এর সবকিছুই সম্পন্ন হয় নির্দেশনার মাধ্যমে। তিন মিনিটের একটি গানের জন্য রোবটের ভেতর প্রায় এক হাজার নির্দেশনা প্রক্রিয়াকরণ হয়।

গেমসের উদ্বোধনের জন্য ব্যান্ডের হার্ডওয়্যারও উন্নত করা হয়েছে। আগের নিউম্যাটিক জয়েন্টের বদলে দেওয়া হয়েছে মোটরচালিত জয়েন্ট, যা দ্রুততম রিদম বাজাতে সক্ষম। ভবিষ্যতে এই রোবটগুলোকে আরও মানবসদৃশ করে তুলতে চান গবেষকেরা, যেন সংগীত শেখানোর ক্ষেত্রেও তারা উপযোগী হয়। 

উ ছাও বলেন, ‘আমাদের দুই গিটারিস্ট ফুল-ফ্রেট নিউম্যাটিক সিলিন্ডার দিয়ে কর্ড চাপ দেয়, আর মানবসদৃশ কি-বোর্ডিস্ট ও ড্রামারের অতিরিক্ত আঙুল ও হাত রয়েছে। পরবর্তী ধাপে আমরা আরও মানবসদৃশ বাহু তৈরি করব, যা দ্রুত ও ইন্টারঅ্যাকটিভ বাদ্যযন্ত্র বাজানোয় সাহায্য করবে। প্রতিটি রোবটকে এআই সংলাপের ক্ষমতা দেওয়া হবে। যেন তারা সরাসরি মানুষের সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারে।’

সূত্র: সিএমজি বাংলা

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর