কোর্টরুমে অক্ষয়-আরশাদের তুমুল ঝগড়া!

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন তারকা জুটি অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। ছবিটির প্রথম দুই কিস্তিতে তাঁদের নানা কর্মকাণ্ডে হাসেননি, এমন দর্শক পাওয়া কঠিন! এবার অক্ষয়-আরশাদের ক্যাচাল গড়াল আদালতে! কোর্টরুমে তাঁদের তুমুল বাকবিতণ্ডা। আর সেই সময় কোর্টরুমে ঢুকে পড়ে একটি ছাগল, যা দেখে রীতিমতো ‘থ’ সৌরভ শুক্লা!
 
মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশ্যে এসেছে ‘জলি এলএলবি ৩’ ছবির প্রথম ঝলক। সেই টিজারেই দেখা গেল এমনটা, যা দেখে দর্শকের পেটে খিল ধরার জোগাড়! 

এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’! অক্ষয়-আরশাদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা! তিনি রয়েছেন বিচারক ত্রিপাঠীর ভূমিকায়। আর আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে, জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। পরিচালনা করেছেন সুভাষ কাপুর।

টিজারে দেখা যায়, আদালতে দুই জলির তুমুল ঝগড়া, যা থামাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বিচারক ত্রিপাঠীকে। সব মিলিয়ে নতুন কিস্তি যে দারুণ একটি কমেডি কোর্টরুম ড্রামা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

এই সিনেমায় টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। টিজারের শেষদিকে মুক্তির দিনক্ষণও প্রকাশ্যে এসেছে। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জলি এলএলবি-৩।

প্রসঙ্গত, গত বছর সিনেমাটির শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়েছিলেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি-সহ নির্মাতা-প্রযোজক। তাঁদের বিরুদ্ধে আইনজীবী চন্দ্রভান সিং রাঠোর অভিযোগ তুলেছিলেন যে, ছবিতে বিচারপতি ও আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। তাই শুটিং বন্ধের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অবশেষে সেই বিতর্ক কাটিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছবিটি।

আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক...
সাম্প্রতিক সময়ে ‘হেরা ফেরি ৩’ ঘিরে অভিনেতা পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে মতবিরোধ ছিল ব্যাপক আলোচনায়। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রযোজক অক্ষয়। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরেও হঠাৎ সিনেমাটি...
কয়েকদিন ধরেই বলিউডের আলোচনায় অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। ফাটল ধরেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বে। মূলত ‘হেরা ফেরি ৩’ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। সিনেমাটি থেকে পরেশ হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই...
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর