প্রভার অনুরোধ

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলছেন। ফলে অভিনয়ে এখন আর খুব একটা সরব নন এই তারকা। তবে তাঁকে নিয়মিতই পাওয়া যায় সামাজিকমাধ্যমে। এবার প্রভা বাবা-মাদের কাছে অনুরোধ করলেন, নিজ সন্তানকে নিয়ে অন্যদের কাছে অভিযোগ বা সমালোচনা না করার। 

বাবা-মা ও সন্তানের সম্পর্ক কোনোদিনই স্বার্থের নয়—এমনটাই মনে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে প্রভা লেখেন, ‘ছোট্ট একটা অনুরোধ করি, নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না। এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা বা ঘনিষ্ঠ কারও সাথেও না। একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে হতাশা প্রকাশ করে!’

তিনি উল্লেখ করেন, ‘আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, সেই মানুষটিও হয়তো নিজের সন্তান নিয়ে আরও বেশি হতাশ। কিন্তু সে কখনও তা প্রকাশ করে না, কারণ সে জানে—নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।’

প্রভা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রভার মতে, প্রতিটি সন্তানই আলাদা, ভিন্ন স্বপ্ন ও চিন্তাধারার। বাবা-মায়ের ধারণার সঙ্গে না মিললেই তাকে ‘খারাপ’ বলা ঠিক নয়। তিনি বলেন, ‘প্রকাশ্যে নয়, অন্তরে অন্তরে সন্তানের পাশে থাকা উচিত। ভালোবাসা ও সম্মানের মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া উচিত।’

তবে প্রভা ব্যক্তিগত বা অন্য কোন ঘটনার জেরে এই উপলব্ধির কথা জানালেন, তা স্পষ্ট করেননি।

মডেলিং দিয়ে ২০০৫ সালে শোবিজে পথচলা শুরু করা প্রভা অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে অভিনয়ে তেমন সরব না থাকলেও সামাজিকমাধ্যমে সক্রিয় তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী এখন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের অবস্থান তৈরি করছেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর