বাংলাদেশে কি মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৩ পিএম

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। যেখানে দীর্ঘ এক দশক পর পর্দায় হাজির হয়েছেন দেব-শুভশ্রী জুটি। ফলে কলকাতা থেকে ঢাকা—সবখানেই এই দুই তারকার ভক্ত-অনুরাগীরা রয়েছেন উন্মাদনায়। আর সেই আবহে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দিতে চান প্রযোজক রানা সরকার। সামাজিকমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে উল্লেখ করে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধূমকেতু’র প্রযোজক রানা সরকার বলেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ—আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে।’

পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে উল্লেখ করে দেব-শুভশ্রী ভক্তদের উদ্দেশে প্রযোজক বলেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।’

ধূমকেতু’র দৃশ্যে দেব-শুভশ্রী। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই টলিউড বক্স অফিসে দেব-শুভশ্রীর বিজয়রথ অব্যাহত। ওপেনিংয়ে ইতিমধ্যেই ‘ওয়ার ২’, ‘কুলি’কে টেক্কা দিয়ে ২.১০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ধূমকেতু।

প্রযোজনা সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের পোস্টে দাবি, মুক্তির দ্বিতীয় দিনে ৩ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। অর্থাৎ মাত্র দু’দিনেই পাঁচ কোটির ব্যবসা করেছে, যা টলিউড সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক। 

এর আগে বলিউড ও দক্ষিণী ছবির ভিড়েও পশ্চিমবঙ্গে অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু।

জানা যায়, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ভানু সিং নামের এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে ঘিরে। এই চরিত্রে রয়েছেন দেব। অন্যদিকে, রূপা চরিত্রে আছেন শুভশ্রী গাঙ্গুলি। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর