উত্তরার ১৪ তারকার সেই বাড়ির একাংশ ভাঙতে নোটিশ, যা বলছেন শিল্পীরা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম

নাটকের শুটিং পাড়া হিসেবে পরিচিত উত্তরায় অনেক অভিনয়শিল্পী সুবিধার জন্য একই ভবনে ফ্ল্যাট কিনেছেন। এই ভবনের নাম ভার্টিকেল–২। তবে সম্প্রতি জানা গেছে, ভবনটির উচ্চতা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাদসহ ওপরের অংশ থেকে প্রায় ৩৩ ফুট ভেঙে ফেলতে হবে।

গত ২৮ মে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাজউককে চিঠি পাঠিয়ে জানিয়েছে, প্রিয়াংকা রানওয়ে সোসাইটির ছয়টি ভবনের উচ্চতা অনুমোদিত সীমার বাইরে। নিরাপত্তার স্বার্থে ভবনগুলো ভাঙার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ভার্টিকেল–২ ভবনে রয়েছেন বেশ কিছু পরিচিত তারকা। তাদের মধ্যে আছেন মাসুম বাসার ও মিলি বাসার দম্পতি, চঞ্চল চৌধুরী, শামীম জামান, সাজু খাদেম, আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা, নিলয়, শ্যামল মওলা, সামিয়া অথৈ, নাবিলা ইসলাম ও আরফান আহমেদও ফ্ল্যাট কিনেছেন। 

নির্মাতা শামীম জামান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এভিয়েশন বা রাজউকের কারো নোটিশ আমরা পাইনি। কারণ আমরা মাত্র ফ্ল্যাটগুলো কিনেছি। নোটিশ গেলে সেটা পাবে প্রিয়াংকা রানওয়ের কাছে। তাদের কাছ থেকে আমরা এগুলো কিনেছি। সেই কোম্পানির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। তারা আমাদের সেভাবে কিছু জানায়নি।’

নাট্যপরিচালক হিমু আকরাম পাঁচ বছর ধরে এই ভবনে বসবাস করছেন। তিনি বলেন, ‘কাগজপত্র যাচাই করে ফ্ল্যাট কিনেছিলাম। অনেক টাকা দিয়ে সাজিয়েছি। আমি আইন মেনে চলব। তবে যদি বিমান নিরাপত্তার কারণে ফ্ল্যাট ভাঙা হয়, ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে।’

মাসুম বাসার বলেন, ‘আমরা নথি দেখে ফ্ল্যাট কিনেছি। এখন যদি সিভিল এভিয়েশনের ভুলের কারণে আমাদের ক্ষতি হয়, তাহলে ক্ষতিপূরণ কে দেবে?’

এদিকে নাম না প্রকাশ করে আরেকজন শিল্পী জানান, বিষয়টি তিনি জেনেছেন অন্য মাধ্যমে। ছাদসহ উপরের অংশ থেকে প্রায় ৩২.৮ ফুট ভেঙে ফেলার কথা বলা হয়েছে। তবে মূল ভবনের উপরে প্রায় দেড় তলার মতো অতিরিক্ত আছে। যেগুলো ভবনসংশ্লিষ্ট কাজের জন্য। তাই খুব একটা ক্ষতির মুখে পড়বেন না বলেই মনে করেন তিনি।

 

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর