গোবিন্দের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনিতা আহুজা প্রায় ৩৭ বছর ধরে সংসার করছেন। রুপালি পর্দায় আসার আগেই প্রেমিকার হাত ধরে ঘর বাঁধেন গোবিন্দ। তবে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক বছর পর। এত দীর্ঘ সময় একসাথে কাটানোর পরেও সম্প্রতি শোনা যাচ্ছে, দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে এই তারকা দম্পতির।

হাউটার ফ্লাইয়ের এক প্রতিবেদনে প্রকাশ, গত বছরের ৫ ডিসেম্বর ২০২৪-এ বান্দ্রার পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেন সুনিতা। আদালত থেকে সমন পাঠানো হলেও উপস্থিত হননি গোবিন্দ, এমনকি কাউন্সেলিং অধিবেশনেও যোগ দেননি তিনি। অন্যদিকে, প্রতিবার নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন সুনিতা।

সুনিতার অভিযোগ, স্বামী গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই তিনি আর তাঁর সঙ্গে সংসার চালিয়ে যেতে চান না। এই সন্দেহ ও ক্ষোভের ইঙ্গিত পাওয়া গিয়েছিল সুনিতার ইউটিউব ভিডিওতেও।

সেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছি, আমার সংসার যেন টিকে যায়। মা-কে আমি বিশ্বাস করি। আমার ঘর ভাঙার চেষ্টা করলে মা কালী তার গলা কেটে দেবেন।’

আরও যোগ করেন, ‘যে আমাকে আঘাত করবে, আমার সংসার ভাঙবে—তার কখনোই ভালো হবে না। একজন ভালো মানুষকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না।’

এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কয়েক মাস ধরেই তিনি ছেলে-মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। চলতি বছর জন্মদিনও একা কাটান সুনিতা—যদিও প্রতিবছরই একা থাকেন, কিন্তু এবারের অভিব্যক্তিতে স্পষ্ট হতাশার ছাপ চোখে পড়ে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর