মাত্র ৩৮ বছরে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম

চলে গেলেন বলিউড অভিনেত্রী প্রিয়া মারাঠি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে পরাজিত হলেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেত্রীর মৃত্যুর কথা জানিছেন তাঁর কাজিন অভিনেতা সুবোধ ভাবে।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রোববার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রিয়া। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শোবিজ জগতে।

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’য় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছিলেন তিনি। বালাজি টেলিফিল্মসের ‘কসম সে’ সিরিয়ালেও তাঁকে দেখা গেছে।

১৯৬৭ সালে ২৩ এপ্রিল মুম্বাইতে জন্ম প্রিয়ার। সেখানেই তাঁর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। চেয়েছিলেন অভিনেত্রী হতে। সেই স্বপ্ন পূরণ হয়েছিল একটি মারাঠি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। ধীরে ধীরে তিনি বলিউডে জায়গা করে নিয়েছিলেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

প্রিয়া অভিনীত উল্লেখযোগ্য সিরিয়ালের মধ্যে রয়েছে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, ‘ভারত কা বীরপুত্র—মহারাণা প্রতাপ’ প্রভৃতি। এ ছাড়া বলিউডে ‘হামনে জিনা শিখ লিয়া’ ছবিতেও তিনি কাজ করেছেন। পাশাপাশি মারাঠি পরিচালক গোবিন্দ নিহালনির ছবি ‘তিন আমি ইতার’-এ তাঁকে দেখা গেছে।

২০১২ সালের শান্তনু মোঘের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়া মারাঠি। কয়েক বছর আগে তাঁর ক্যানসার ধরা পড়ে। তারপর শোবিজ অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এবার হঠাৎ অভিনেত্রীর মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন অনুরাগীরা।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর