শিশু-কিশোরদের কমিক্সের নায়ক যখন নিলয়

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

শিশু-কিশোরদের জন্য ‘হিট ম্যান’ শিরোনামে একটি নতুন কমিক্স প্রকাশ করছে একটি প্রতিষ্ঠান। কার্টুনিস্ট সোহানী এ কমিক্সের অন্যান্য সব চরিত্রের কার্টুন ফেজ আগেই ফাইনাল করেছিলেন। শুধু অপেক্ষায় ছিলেন মূল চরিত্র হিট ম্যান-এর জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তিনি তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক খুঁজে পান।

সোহানীর সেই হিট ম্যানের কাঙ্ক্ষিত লুক পাওয়া গেছে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের মধ্যে। চরিত্রের স্বনামের এ নাটকে রাকিব চরিত্রে হাজির হচ্ছেন তিনি। আর সোহানী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।

গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে রাস্তায় এক ঝামেলায় জড়িয়ে পড়ে। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্ক হয় এবং রাগের মাথায় তিনি এক ব্যক্তিকে উত্তম-মধ্যম দেন। ঠিক সে সময় অফিসে যাবার পথে জ্যামে আটকে থাকা সোহানীর গাড়ি থেকে ঘটনাটি লক্ষ্য করে সে। রাকিবের রাগী ভঙ্গি এবং এক্সপ্রেশনে আকৃষ্ট হয়ে সোহানী ক্যামেরায় তার কয়েকটি ছবি তোলেন। পরে তিনিই রাকিবকে তার কমিক্সের প্রধান চরিত্র ‘হিট ম্যান’ হিসেবে নির্বাচন করেন। সেখান থেকেই গল্প নতুন মোড় নেয়।

নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন এন্টারটেইনমেন্ট। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান। প্রযোজক জামাল হোসেন। শিগগিরই এটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

নির্মাতা বলেন, 'বেশ মজার একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।'

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর