জায়গা কিনে আইনি বিপাকে শাহরুখ-কন্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

আইনি বিপাকে পড়লেন শাহরুখ-কন্যা সুহানা খান। মহারাষ্ট্রের সমুদ্রপাড়ের শহর আলিবাগে প্রায় দেড় একর জায়গা কিনেছিলেন তিনি। তবে সেই জমি আইন অনুযায়ী বিক্রয়যোগ্য নয়। কেননা, সেটি হলো কৃষি জমি। ফলে বিপাকে পড়েছেন এই তরুণ অভিনেত্রী।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস’র বরাতে জানা যায়, জায়গাটির মালিকানা প্রশাসনের হাতে এবং তা শুধু কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল।

শোনা যাচ্ছে, জায়গাটি সুহানা কিনেছিলেন তিন বোন—অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে। তাঁরা এই জায়গা নাকি তাঁদের বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তবে এ নিয়ে প্রশাসনের সন্দেহ তৈরি হয়েছে।

জায়গাটির দাম ১২.৯১ কোটি রুপি। ইতিমধ্যে ৭৭ লাখ ৪৬ হাজার রুপি দিয়ে জমি কেনার স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এমনকি জায়গা কেনার সময় কাগজপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে! 

এদিকে, জায়গার মালিকানা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। শিগগিরই এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে। তবে বিষয়টি নিয়ে এখনও সুহানা বা শাহরুখের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা যায়, আলিবাগের সেই জায়গাটি ছিল সুহানার নিজের কেনা প্রথম জায়গা। এ ছাড়াও সেখানে অন্য একটি বাড়ি কিনেছেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি রুপি।

প্রসঙ্গত, ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেছেন সুহানা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন দ্বিতীয় ছবি ‘কিং’-এর কাজে। যেখানে শাহরুখ খান নিজেও অভিনয় করছেন।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর