সালমান শাহ স্মরণে আগুন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তাঁর আকস্মিক মৃত্যু ব্যথাতুর করেছিল সবাইকে। এত বছর পরও দর্শক হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব হয়ে।

অন্যদিকে, ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে দারুণ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী আগুন। সালমান শাহ’রও প্রথম ছবিও ছিল এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সাথে বন্ধুত্ব হয় আগুনের। পরবর্তী সময়ে সালমানের বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। এই নায়ক স্মরণে এবার গেয়েছেন এ সংগীতশিল্পী। 

৬ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘বৈশাখী সকালের গান’। এ অনুষ্ঠানের জন্য আগুন গেয়েছেন সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান। 

নব্বই দশকের গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শনিবার রাত ১২টায়। ৬ সেপ্টেম্বর প্রচার হবে প্রথম পর্ব। এই পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন। এ অনুষ্ঠানে গানের গল্পের পাশাপাশি সালমান শাহকে নিয়েও কথা বলেছেন আগুন। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। 

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর