৬ মাস লীগ ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: পরী মণি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

অভিনেত্রী অপু বিশ্বাস কুষ্টিয়াতে বিএনপির এক সভায় বক্তব্য রেখেছেন—এমন সংবাদ প্রকাশ হয়েছে আজ বিভিন্ন গণমাধ্যমে।  এর পরই বিস্ফোরক মন্তব্য এলো পরী মণির কাছ থেকে। বললেন, ‘পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে!’ অনেকেই হয়তো অপুর সঙ্গে মেলাবেন ঘটনাটা। 

তার আগে দেখে নেওয়া যায় কী বলেছেন অপু। খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল (৪ সেপ্টেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে অপুর সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিল সেখানে।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান। আমি চাইব, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়। আমি মনে করি, তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইব তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি, আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।’

এদিকে পরী মণি ব্যক্তিগত জীবনে যেমন স্পষ্টভাষী, তেমনি ফেসবুকেও অকপটে মতামত প্রকাশ করেন। আজ (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি একটি স্ট্যাটাসে লেখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি! পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে? দিদি কিন্তু দেখিয়ে দিলেন! বাপ রে বাপ; কী জিনিস এটা।’

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীতঅনেকেই অনুমান করছেন, অপু বিশ্বাসকেই টার্গেট করেছেন তিনি। কারণ অপুর সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে বিষয়টি মিলে যায়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার আশায় মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। দলটির নির্বাচনী প্রচারণায় একাধিকবার অংশগ্রহণও করেছিলেন তিনি। অথচ বিএনপির সমাবেশে গিয়ে নেতার পক্ষে ভোট চাওয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর