জুঁই ফুলের মালা নিয়ে বিমানে ওঠায় জরিমানা দিতে হলো দেড় লাখ টাকা!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

খোঁপায় জড়ানো জুঁই ফুল। হাতব্যাগও জুঁইয়ের ঘ্রাণে সুরভিত। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় এমন সাজেই ছিলেন দক্ষিণী অভিনেত্রী নব্যা নাইয়া। কিন্তু অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পা রাখতেই বিপাকে পড়লেন তিনি। এমনকি স্থানীয় ঐতিহ্যের এই সাজপোশাকের কারণে তাঁকে লক্ষাধিক রুপি জরিমানাও গুনতে হলো!

মোলবোর্নে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশেই সেদেশে পাড়ি দিয়েছিলেন এই মালয়ালম অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় বসবাসকারী মালয়ালি সম্প্রদায়ের পক্ষে ‌‘ওনম’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই অস্ট্রেলিয়ায় যান তিনি।

রওনা হওয়ার সময় নব্যার বাবা তাঁকে একটি জুইঁ ফুলের মালা উপহার দিয়ে বলেন—সেখান থেকে অর্ধেকটা খোঁপায় সাজিয়ে বাকিটা হাতব্যাগে রাখতে। নব্যা করেনও তাই। কিন্তু ফুলের প্রতি এমন ভালোবাসাই যে বিদেশের মাটিতে তাঁকে বিপদে ফেলবে, সেটা কে জানত! মেলবোর্ন বিমানবন্দরে পা রাখতেই সেদেশের ‘বায়ো সিকিউরিটি আইন’ ভঙ্গের অভিযোগে তাঁকে আটক করা হয়।

এই ঘটনার পর নব্য বলেন, ‘অজান্তে আইন বিরুদ্ধ কাজ করেছি। তাই কোনো অজুহাত দেব না। পুলিশ যা জরিমানা চেয়েছে, তা দিয়েছি। কথা বাড়াইনি। কারণ ভুলটা আমারই।’ 

অভিনেত্রী জানান, এ ঘটনায় তাঁতে ১ লাখ ১৪ হাজার রুপি (১ লাখ ৫৭ হাজার ৬১৮ টাকা) জরিমানা দিতে হয়েছে। তারপরই বিমানবন্দর থেকে ছাড়পত্র পান।

অস্ট্রেলিয়ার এই ‘বায়ো সিকিউরিটি আইন’ বলতে বোঝায় যে, দেশের বাইরে থেকে এমন কোনো জিনিসের প্রবেশ নিষিদ্ধ, যা কোনো কীটপতঙ্গ কিংবা রোগ বয়ে আনতে পারে বা যার ফলে বাস্তুতন্ত্রে কোনো প্রভাব পড়তে পারে। এর অন্যথা হলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।

যে কারণে ভারত থেকে জুঁইফুল বয়ে নিয়ে যাওয়ায় নব্যা নাইয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় আইনভঙ্গের অভিযোগ উঠে। 

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর