‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এ ফিরছেন তৌসিফ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। একে একে নাটকটির পাঁচটি সিজন প্রচারে এসেছে। সবশেষ ৫ম সিজনের বেশ কিছু পর্ব ইতিমধ্যে প্রচারিত হয়েছে। এবার আসছে এই সিজনের নতুন ৮টি পর্ব। যেখানে ফিরছে নাটকটির পুরনো চরিত্র ‘নেহাল’।

জানা যায়, ধারাবাহিকটির তৃতীয় সিজন থেকে ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। এর আগে দুটি সিজনে তাঁকে দেখা গিয়েছিল নেহালের ভূমিকায়। তবে চতুর্থ সিজনে গল্পে নেহালের উল্লেখ থাকলেও তাঁকে পর্দায় দেখা যায়নি। সম্প্রতি প্রচারে আসা ৫ম সিজনের বেশ কিছু পর্বেও দেখা যায়নি তাঁকে।

এবার ভক্তদের জন্য সুখবর! দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৫ম সিজনের নতুন পর্বগুলোয় ফিরছেন তৌসিফ। সম্প্রতি এক অনুষ্ঠানে এই অভিনেতা জানান, দর্শকের ভালোবাসা ও চাহিদার কারণে আবারও নেহালের ভূমিকায় হাজির হতে যাচ্ছেন তিনি। 

তৌসিফ বলেন, ‌‘‘দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই আমি আনন্দিত যে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে আবারও দর্শক আমাকে দেখতে পাবেন।’’

এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরিফিন অমি বলেন, ‘বাস্তব জীবনের মতোই হয়তো ভবিষ্যতে আবার তাদের দেখা মিলবে একসঙ্গে। তৌসিফের এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য সুখবর। এখন দেখা যাক, নেহালের ফিরে আসার গল্প কীভাবে এগোয়।’

তিনি আরও বলেন, ‘‘নেহালের ফিরে আসাটা একটা বড় চমক। তবে এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন—‘নতুন কাজের মেয়ে’ বা ‘পাগলা সুজন’-এর মতো চরিত্র আনা হয়েছে, যা এবারকার পর্বগুলোর বিনোদনের মাত্রা এক অন্য লেভেলে নিয়ে যাবে বলে আশা করছি।’’

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর নতুন পর্বগুলো উন্মুক্ত হবে। বর্তমানে চলছে প্রি-বুকিং, সাবস্ক্রিপশন ফি ৪০ টাকা। 

প্রসঙ্গত, বুম ফিল্মসের প্রযোজনায় সর্বপ্রথম ২০১৮ সালে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকে এখন পর্যন্ত নাটকটি দর্শকমহলে জনপ্রিয়তা ধরে রেখেছে। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পারসা ইভানা, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, মনিরা মিঠু প্রমুখ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর