শামীম হাসান যখন ‘ভ্রাম্যমাণ হকার’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

রমকম ঘরানার গল্পে নির্মিত নাটক ‘কাশের বরি’। যেখানে জুটি বেঁধেছেন শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর সাগর।    

নাটকে অভিনেতা শামীম হাসান সরকারকে দেখা যাবে ‌‘কাশেম’ নামের একজন ভ্রাম্যমাণ হকার হিসেবে। অন্যদিকে, তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সামান্তা পারভেজ।

গল্পে দেখা যাবে, কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে আর গলায় সেই ব্যাগে থাকা কাশের বরির স্যাম্পল ঝুলিয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলন্ত বাসে হকারি করে বেড়ায় কাশেম। মুখরোচক কথার জালে মানুষকে আকৃষ্ট করে তাদের কাছে বিক্রি করে কাশের বরি। কেউ বোকা বনে তার কাশের বরি কেনেন, কেউ-বা কেনেন না। কারণ তার এই বরি সে যেমন বলে, আসলে তেমন কিছুই না! কেউ আবার উল্টো তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে, কারণ এত মধুর কথা বলে কেন ভুয়া জিনিস বিক্রি করে? কাশেমের একমাত্র ছেলে আব্বাসও বলে যে, যে ওষুধ দিয়ে নিজেরই কাশি ভালো হয় না, সেই ওষুধ বিক্রি করা ঠিক না।
 
অন্য একটি দৃশ্যে শামীম-সামান্তা। ছবি: নির্মাতার সৌজন্যে

কিন্তু কাশেম কারও কথাই কানে না নিয়ে নিজের নীতিতে ‘এতটুকু অপরাধ তেমন কিছুই না’ ভেবে দিব্যি দিনের পর দিন এই কর্ম করে যায়। তার বিরুদ্ধে প্রতিবাদকারীদের উল্টো অপরাধী বানিয়ে হকার অ্যাসোসিয়েশনে লোক এনে শাস্তি দেয়। নিজেদের করা অভিযোগে নিজেরাই মীমাংসা করে, অনেক সময় আদায় করে জরিমানা! কিন্তু একপর্যায়ে নিয়তির নীতির কাছে কাশেমের পরাজয় ঘটে।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা আলমগীর সাগর বলেন, ‘নাটকজুড়ে হাস্যরসের সব কাণ্ড দেখে দর্শক যেমন বিনোদনে বুঁদ হতে পারবেন, তেমনই শেষদিকের ঘটনাচিত্র দেখার পর দর্শকরা পাবেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গি। দর্শকের মনে একটা বড় রকমের উপলব্ধি ঘটে যেতে পারে।’ 

এ নাটকে শামীম-সামান্তা ছাড়াও অভিনয় করেছেন শামীম মোল্লা, পারভেজ সুমনসহ একঝাঁক অভিনয়শিল্পী। শিশুশিল্পী হিসেবে রয়েছে তায়েফ ও আনিফা। ড্রিম আই’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মাসুদুর রহমান আদিত্য। 

সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরা, পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। নির্মাতা জানান, শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারে আসবে। তারপর ইউটিউবে উন্মুক্ত হবে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর