গুয়াহাটিতে জুবিনের মরদেহ, বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম

আসামের রাস্তাজুড়ে শুধুই জুবিন! রাজ্যের সাংস্কৃতিক প্ৰতীক গামছায় লেখা ‘চিরকাল জুবিন গার্গ’। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সদ্যপ্রয়াত গায়ক জুবিন গার্গের কফিনবন্দি মরদেহ গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছার আগে থেকেই প্রিয় গায়ককে একনজর দেখার জন্য রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার অনুরাগী। অন্যদিকে, স্বামীর কফিন আঁকড়ে ধরে কেঁদে উঠলেন স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। শুধু তিনিই নয়, কেঁদেছেন অগণিত অনুরাগীও। 

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে জুবিন গার্গের মরদেহ বিমানবন্দর থেকে বের হতেই গুয়াহাটির রাস্তায় জনস্রোত নেমেছে। ছোট-বড় সংগীতানুরাগীরা তাঁকে শেষ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।

জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মারা যান ‘ইয়া আলি’খ্যাত গায়ক, আসামের ভূমিপুত্র জুবিন গার্গ। এই খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতের সংগীতাঙ্গনে। মাত্র ৫২ বছর বয়সে জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকসংবাদ পাওয়ার পর রাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গায়কের মৃত্যু ঠিক কী কারণে—এ বিষয়ে বিস্তারিত তদন্ত দাবি করেছেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি বিমানবন্দরে জুবিনের মরদেহ পৌঁছানোর পর সেখানেই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। 

গায়ককে শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গুয়াহাটি বিমানবন্দর থেকে জুবিনের মরদেহ নেওয়া হয়েছে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়েছে। সকাল ৯টা থেকে তা শুরু হয়েছে। শ্রদ্ধা অর্পণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর