ফের ঢাকা মাতাবেন আতিফ, জানালেন নিজেই

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকা মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

বুধবার (৮ জুন) ফেসবুকের এক পোস্টে কনসার্টের তারিখ উল্লেখ করে আতিফ লেখেন, ‘ঢাকা, ২৪ জুলাই ২০২৬।’ 

এর আগে, গত বছরের ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি আয়োজকরা।

কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ। ছবি: মেইন স্টেজ/ফেসবুক

এবার আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু অর্থ ফেরত নেননি, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাঁদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

কনসার্টের নতুন লাইনআপে আতিফ আসলামের সঙ্গে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’। ভেন্যু রাজধানীর ৩০০ ফিটের পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি। এরইমধ্যে গেট মাই টিকিট (https://getmyticket.live) ওয়েবসাইটে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। 

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন দর্শকদের জন্য সীমিতসংখ্যক টিকিট বিক্রি করা হবে। 

বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
প্রায় দুই দশক আগে টেইলর সুইফট যখন তাঁর বিখ্যাত গান ‌‘লাভ স্টোরি’ লিখেছিলেন, তখন বিশ্বজুড়ে অনুরাগীদের মনে তিনি এক চিরন্তন রূপকথার জন্ম দিয়েছিল। এবার সেই গানের সুরই বাস্তবে পরিণত হলো। ঠিক যেন শিল্পের...
কয়েকদিন ধরেই মার্কিন পপতারকা টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে গায়িকার মুখে কুলুপ! প্রেমিক এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গোপনীয়তায় কোনো ঘাটতি রাখছেন না তিনি!...
নতুন লাইনআপ নিয়ে এবারই প্রথমবার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে তাঁরা। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। গত মার্চে অর্থহীনের সঙ্গে পথচলার ইতি টানেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী...
নাটোরের সিংড়ায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠের বিলে এ দুর্ঘটনাটি ঘটে। 
বিশ্বকাপের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য রচনা করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে নাটকীয়...
সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মোংলা বেইসে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ...
টানা বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের ২ জন মারা গেছেন। কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।
লোডিং...

এলাকার খবর