হয়ে গেল বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

‘সুরের বাঁধনে পঞ্চাশ বছর’ প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় আসর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে দুই দেশের তরুণ শিল্পীরা কণ্ঠ মিলিয়েছেন মৈত্রীর গানে।

প্রতিযোগিতার শুরুতে সংগীতের লড়াই হয় চীনা ও অ-চীনা (বাংলাদেশি) এই দুই গ্রুপে। এ দুই গ্রুপ থেকে দু’জন করে স্বর্ণ ও রৌপ্যপদক এবং ছয়জন ব্রোঞ্জ পদক জেতেন। বাকি প্রতিযোগীরা পেয়েছেন বিশেষ পুরস্কার। স্বর্ণপদক জেতেন বাংলাদেশি তরুণ আবু সাইদ ও চীনা তরুণী সুন লিপিং। রৌপ্য পদক জেতেন বাংলাদেশি তরুণী তাসমিয়া রহমান ও চীনা তরুণী লিউ লুসি।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. শাহ-ই-আলম, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ওয়াং বেনছিয়ান, বাংলাদেশ ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ান চিয়াহেং এবং বাংলাদেশে তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ও বাংলাদেশি পরিচালকরা।

আয়োজকরা বলেন, ‘এই প্রতিযোগিতার উদ্দেশ্য চীন ও বাংলাদেশের গানপ্রেমীদের প্রতিভা বিকাশ এবং পারস্পরিক যোগাযোগের একটি মঞ্চ উপহার দেওয়া। পাশাপাশি বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী ও জনগণের বর্ষ উপলক্ষে দুই দেশের তরুণরা যেন গানে-গানে মৈত্রীর বার্তা ছড়িয়ে দিতে পারেন, সেটিই মূল লক্ষ্য।’

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃচীনা-বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশে চীনা দূতাবাসের তত্ত্বাবধানে, শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম ও বিসিএস প্রশাসন একাডেমির যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশে চীনা প্রবাসী সমিতি।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর