বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ পেল কিরগিজ চলচ্চিত্র কুরাক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ছবির পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য নিশ্চিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামকে প্রাধান্য দিয়ে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ওন।

পুরস্কারপ্রাপ্ত ছবি কুরাক শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে। সেখানে পুলিশের গ্রেপ্তার ও পুরুষদের হামলায় ভেঙে যায় সমাবেশ। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম ও সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ।

কিরগিজ ভাষায় কুরাক শব্দের অর্থ প্যাচওয়ার্ক। নামের মতোই চলচ্চিত্রটি বিভিন্ন নারীর কণ্ঠস্বরকে একত্র করে নিপীড়নের দেয়াল ভেদ করে প্রতিরোধের আওয়াজ তোলে।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনা-সমালোচনার কেন্দ্রে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর