গত ১৪ মাসে শ্বশুরবাড়ি কলকাতায় যাননি মিথিলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম

শারদীয় দুর্গোৎসবে টলিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ। এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে—সৃজিত নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! ছবিতে দেখা যায়, পূজা মণ্ডপে একসঙ্গে হাজির এই দুজন। মিলিয়ে পরেছেন পোশাক, একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, আবার সৃজিতকে দেখা গেছে সুস্মিতার ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে নির্মাতার লেখা—‘শুভ সপ্তমী’।

অন্যদিকে, একই সময়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের এক পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন তিনি। মিথিলার ভাষায়, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। কারণ আমার ভিসা নেই।’

এই বক্তব্য ঘিরেই নতুন প্রশ্ন উঠেছে—তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে?

মিথিলার কাছে সরাসরি জানতে চাওয়া হয়—সৃজিত এখনও তাঁর স্বামী কি-না। কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’ তবে আবার যোগ করেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’

এমন মন্তব্য আর পরিস্থিতির ফাঁক গলে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কেউ বলছেন ‘সম্পর্কের টানাপোড়েন চরমে’, আবার কেউ ধারণা করছেন ‘দুজনের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে’।

সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আছে ব্যক্তিগত নানা যোগও। সবকিছু নিয়ে পডকাস্টের টেবিলে বসছেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র...
প্রাক্তন তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার কন্যা আইরা তেহরীম খান। এবার অভিনয়ে হাজির হলেন বাবার সঙ্গে। সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনে তাহসান ও আইরাকে একসঙ্গে দেখা...
  তারকা বাবা তাহসান খান আর তারকা মা রাফিয়াত রশিদ মিথিলা—এবার সেই তারকা তালিকায় যোগ হলো নতুন এক নাম, আইরা তেহরীম খান। বাবা–মায়ের পথ ধরেই শোবিজে পা রাখল আইরা। তবে নাটক বা সিনেমায় নয়, প্রথমবারের মতো...
এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ২০০৬ সালে প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে করেছিলেন তারা। এরপর দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের একমাত্র কন্যা...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর