কবে আসছেন আলি আজমত?

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম

ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আলি আজমত। কয়েকদিন আগে সামাজিকমাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন। এবার জানালেন কনসার্টের চূড়ান্ত তারিখ।

‘আলি আজমত লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে কনসার্টটির তারিখ ঘোষণা দিয়ে আলি আজমত বলেন, ‌‘গেটসেটরক.কম থেকে আপনার টিকিট সংগ্রহ করুন।’

জানা যায়, অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেটসেট রক’-এ আগামীকাল ২ অক্টোবর বিকেল ৫টা থেকে কনসার্টটির টিকিট পাওয়া যাবে। আর তা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। ভেন্যু রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টার।  

ঢাকায় আলি আজমতের এটা তৃতীয় সফর। সবশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’-এর অন্যতম সদস্য আলি আজমত। বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা তৈরি হয় এই ব্যান্ড থেকেই। পরবর্তী সময়ে তিনি ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ড গড়ে তোলেন। পাশাপাশি একক শিল্পী হিসেবেও সংগীতচর্চা করছেন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর