হিরাখচিত পোশাক, ভক্তের চোখে পানি—প্যারিসে আলোচনায় ঐশ্বরিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম

প্যারিস ফ্যাশন উইকে আবারও প্রমাণ হলো, বড় পর্দায় দুই বছরের বেশি সময় অনুপস্থিত থাকলেও ভক্তদের ভালোবাসা একচুলও কমেনি ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি।

লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি হাঁটলেন আন্তর্জাতিক আয়োজনে—কিন্তু আলোচনায় আসার কারণ শুধু র‌্যাম্প নয়, আরও তিনটি ঘটনা।

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া এদিন নজর কাড়েন কালো হিরাখচিত কাস্টম শেরওয়ানিতে। পোশাকটির ডিজাইন করেছেন ভারতের খ্যাতনামা মণীষ মালহোত্রা। তাঁর ভাষায়, ‘এটা এক অনন্য ক্যানভাস। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের নকশা আধুনিক রাজকীয়তার প্রতীক। শক্তি ও সংবেদনশীলতা মিলিয়ে একেবারে ব্যতিক্রমী।’

ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী হাসি পুরো পরিবেশে অন্য মাত্রা যোগ করে। দর্শকরা হাততালিতে ভাসান, আর তিনি হাত নেড়ে ফিরিয়ে দেন সেই ভালোবাসা। তাঁর কয়েক মিনিটের র‌্যাম্পওয়াক সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তবে শুধু পোশাক নয়, আলোচনায় আসে তাঁর মানবিক দিকও। শো শুরুর আগে হোটেলের বাইরে অপেক্ষায় ছিলেন এক ভক্ত। ছবি তুলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঐশ্বরিয়া তারকা-দূরত্ব ভেঙে এগিয়ে যান, চোখের পানি মুছে দেন, জড়িয়ে ধরেন এবং বলেন, ‘জোরে শ্বাস নিন, হাসুন।’ মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ঐশ্বরিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ব্যাক স্টেজে আরও একটি ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেন। পরে লিখেন, ‘আমাদের হৃদয়ের রানি। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা করে স্বপ্ন সত্যি হলো।’

বিশ্ব তারকাদের সঙ্গেও সেদিন ছিলেন ঐশ্বরিয়া। ব্রিটিশ সুপার মডেল কারা ডেলেভিন দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গেও ছবি তুলেছেন তিনি।

সব মিলিয়ে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি ছিল অন্য সবার চেয়ে আলাদা—ফ্যাশনের ঝলকানি, মানবিকতার ছোঁয়া আর বিশ্ব তারকাদের সঙ্গে স্নিগ্ধ মুহূর্ত মিলিয়ে।

ভিএফএক্সের বাড়বাড়ন্ত আর দক্ষিণী ছবির ভিড়ে টেলিভিশনের পর্দায় যখন নব্বই দশকের কোনো আলোচিত চলচ্চিত্র ফিরে আসে, তখন সেই সময়ের সিনেপ্রেমীদের মনে ভর করে এক নস্টালজিয়া! ফেলে আসা সোনালী এক যুগ। নির্মাতা...
আন্তর্জাতিক পরিমণ্ডলে মধ্যপ্রাচ্যের চলচ্চিত্রের অবস্থান এখন বেশ সুদৃঢ়। নিজস্ব গল্প আর নির্মাণের মুন্সিয়ানা দিয়ে এই অঞ্চলের সিনেমা বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় আজ...
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের রূপের ছটায় মুগ্ধ অগণিত মানুষ। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে তাঁর অসংখ্য ভক্তের দেখা মেলে। এবার ঘটেছে ভিন্ন এক কাণ্ড! অভিনেত্রীকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর