৮ ঘণ্টা কাজের দাবিতে অনড় দীপিকা, এবার মুখ খুললেন তিনি

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

সম্প্রতি মাতৃত্বের এক বছর পূর্ণ করেছেন দীপিকা পাড়ুকোন। পারিবারিক জীবনে সন্তুষ্টি থাকলেও কাজের জগতে যেন একের পর এক প্রতিবন্ধকতা।

‘অ্যানিমেল’খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি, এমনকি ‘কাল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর আসে। সূত্র বলছে, নির্মাতারা অভিনেত্রীর আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে মেনে নিতে অনিচ্ছুক।

এই বিতর্কে বেশ কিছুদিন নীরব থেকেছেন দীপিকা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপকে এক হাত নিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার সিদ্ধান্তে অনড়। দীপিকা বলেন, ‘আমি বলিউডে অনেক পুরুষ তারকাকে দেখি, যারা আট ঘণ্টা ছাড়া কাজ করেন, এমনকি সপ্তাহান্তেও কাজ করেন না। তখন কেন কেউ প্রশ্ন তোলে না? একজন মহিলা যখন একই দাবি করেন, তখনই প্রশ্ন ওঠে।’

স্পিরিট-এ বাদ পড়ার পর সংশ্লিষ্টদের কিছু কটূ মন্তব্যের প্রসঙ্গে তিনি যোগ করেছেন, ‘যে যা পারছে বলুক না। আসলে, আমার শিক্ষা এমন কথা বলায় সম্মতি দেয় না। একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি, চারপাশের কোলাহল থেকে নিজেকে কী ভাবে বিচ্ছিন্ন রাখা যায়, সেই শিল্পটা আমার আয়ত্তে আছে।’

অভিনেত্রী আরও জানান, এই মুহূর্তে তিনি মাতৃত্ব উপভোগ করছেন এবং প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করছেন। 

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর