আসছে প্রথম পূর্ণাঙ্গ সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সিটকম সিরিজ—‘ক্যাফে সোসাইটি’। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিরিজটি পরিচালনা করছেন মাসুদ আল জাবের, আর এর মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নোরাহ গ্লোবাল মিডিয়া।

গল্পটি একটি ক্যাফেকে ঘিরে, যেখানে চার বন্ধু নিয়মিত আড্ডা দেয়। সেখানে প্রতিদিন আসে ভিন্ন ভিন্ন মানুষ—কারও জীবনে আনন্দ, কারও সমস্যার গল্প। সেই বাস্তবতা আর মজার মুহূর্তগুলোই হাস্যরসাত্মকভাবে ফুটে উঠবে সিরিজটিতে।

সিরিজের প্রধান চরিত্রে আছেন সৈয়দ জামান শাওন। তিনি বলেন, ‘আমাদের চার বন্ধু প্রতিদিন ওই ক্যাফেতে আড্ডা দিই, আর সেখানেই গড়ে ওঠে নানা গল্প—হাস্যরসের মধ্যেই জীবনের প্রতিফলন।’

প্রযোজক রাজু মহাজন বলেন, ‘ক্যাফে সোসাইটি আমাদের সময়ের প্রতিচ্ছবি। রাজনীতি, সংস্কৃতি, সমাজ—সবকিছুই আছে এখানে, তবে মজার ছলে। আমরা চাই, কয়েক বছর পর কেউ এটি দেখে যেন ২০২৫ সালের বাস্তবতা অনুভব করতে পারে।’

সোহেল মণ্ডল জানান, এটি মূলত মানুষের জীবনের ছোট ছোট বাস্তব ঘটনাকে ঘিরে নির্মিত। প্রথম মৌসুমে থাকবে ১৫ পর্ব, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১৮ মিনিট।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর