বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’র স্টার জুটল নাওমির নামে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাওমি ওয়াটস অবশেষে নিজের নামে পেলেন বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’-এর একটি তারকা। সোমবার (১৩ অক্টোবর) লস অ্যাঞ্জেলসের হলিউড বুলেভার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয় তাঁর নামাঙ্কিত সেই তারকা।

ওয়াক অব ফেম মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের একটি বিখ্যাত সড়ক, যার মাটিতে স্থায়ীভাবে খোদাই করে রাখা হয় চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নাটক ও রেডিও জগতের কিংবদন্তিদের নাম। এই তারকাসমূহ শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের প্রতীক।

অনুষ্ঠানে ওয়াটসের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা এডওয়ার্ড নর্টন, প্রযোজক ও পরিচালক রায়ান মারফি, স্বামী বিলি ক্রুডাপ ও অভিনেতা জ্যাক ব্ল্যাক।

তারকা উন্মোচনের পর বক্তব্যে আবেগাপ্লুত ওয়াটস স্মরণ করেন অভিনয়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয়ের মুহূর্তটি। বলেন, ‘‘আমি তখন চার বছরের শিশু, মায়ের ‘মাই ফেয়ার লেডি’ নাটক দেখছিলাম। মাকে মঞ্চে দেখে বুঝেছিলাম অভিনয়ের জাদু কী, আর তখনই ঠিক করেছিলাম—আমি এই জগতের অংশ হব।’’

সম্প্রতি নারী জীবনের বিভিন্ন পর্যায় ও পরিবর্তন নিয়ে খোলামেলা আলোচনা করার জন্যও আলোচনায় রয়েছেন ওয়াটস। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘‘মানুষ আমাকে এখন ‘মেনোপজ লেডি’ বলে ডাকে। এই সম্মান প্রমাণ করে, একজন নারীর মূল্য চল্লিশ বা পঞ্চাশ পার হলেই শেষ হয় না।’’

দুই দশকেরও বেশি সময় ধরে হলিউডে সক্রিয় নাওমি ওয়াটসের অভিনয়জীবন শুরু হয় ডেভিড লিঞ্চের নির্মিত ‘মুলহল্যান্ড ড্রাইভ’ ছবির মাধ্যমে। এরপর ‘টোয়েন্টি ওয়ান গ্রামস’ ও ‘দ্য ইম্পসিবল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি দুটি অস্কার মনোনয়ন পান।

আগামী বছর রায়ান মারফির নতুন ধারাবাহিক ‘লাভ স্টোরি’-তে তাঁকে দেখা যাবে সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির চরিত্রে।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
লোডিং...

এলাকার খবর