কঠোর হলো শ্রীলঙ্কাও, এখন থেকে ভিসা পেতে অনুমতি লাগবে বাংলাদেশিদের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম

এখন থেকে শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে এত দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকেরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।

ইটিএ বাধ্যতামূলক করার তথ্যটি দেশটির অভিবাসন ও ভিসা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন। এতে বলা হয়, বাংলাদেশসহ অনেক দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের eta.gov.lk/slvisa মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে। 

শ্রীলঙ্কা সরকারের অভিবাসন ও ভিসা বিভাগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের যাত্রার আগেই এই অনুমতি নিতে হবে।

ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ হয় এবং এটি পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। অনলাইনে ইটিএ ছাড়াও সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ভ্রমণ শুরু করার আগে অনলাইনে ইটিএ নিশ্চিত করবেন না, তাদের প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে বা তাদের ফেরতও পাঠানো হতে পারে। তাই যেকোনো ধরনের ঝামেলা এড়াতে ভ্রমণকারীদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগেভাগেই ইটিএ সংগ্রহ করে নিতে হবে।

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিতাদেশ বাতিল করেছে মার্কিন ফেডারেল আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দেওয়া রায়ে ট্রাম্প প্রশাসনের নীতিটিকে বেআইনি...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর