দেশের প্রেক্ষাগৃহে ৩ সিনেমা, আমেরিকা-কানাডায় ১

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। তার মধ্যে রয়েছে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’, লোকগাথানির্ভর ‘সাত ভাই চম্পা’ ও হলিউড ছবি ‘ট্রন: অ্যারেস’। অন্যদিকে, আমেরিকা ও কানাডায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ-মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’।

ডাইরেক্ট অ্যাটাক মুক্তির বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। এটি নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে। পর্দায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন পপি। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক আমিন খান। 

ডাইরেক্ট অ্যাটাক সিনেমার হল তালিকা। ছবি: নির্মাতার সৌজন্যে

এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া। এটি মুক্তি পাচ্ছে সারাদেশের ৩০টি সিনেমা হলে।

এদিকে, ৪টি মাল্টিপ্লেক্স চেইনে মুক্তি পাচ্ছে লোকগাথানির্ভর চলচ্চিত্র ‘সাত ভাই চম্পা’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা অমিত সিনহা।

সাত ভাই চম্পা সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

জানা যায়, সিনেমাটি দর্শকরা ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ার, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দেখতে পাবেন। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। 

পর্দায় দেখা যাবে, রাজপুত্র বিজয় বাহু ও রাজ জামাতা তাতার খাঁর প্রচণ্ড যুদ্ধ করে হারানো রাজ্য জয়ের কাহিনিসহ বিভিন্ন ঐতিহাসিক কাহিনি।

সাত ভাই চম্পার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়, অমিত সিনহা, শানারাই দেবী শানু, নওশাবা আহমেদ প্রমুখ। যৌথভাবে চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান ও ইমতিয়াজ সজিব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ট্রন: অ্যারেস সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অন্যদিকে, আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পাচ্ছে হলিউড ছবি ‘ট্রন: অ্যারেস’। এটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার ‘ট্রন: লিগ্যাসি’র সিক্যুয়েল। নির্মাতা জোয়াকিম রনিং পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো, গিলিয়ান অ্যান্ডারসন প্রমুখ।

এ ছাড়া আমেরিকা ও কানাডায় মুক্তি পাচ্ছে নির্মাতা মিঠু খান পরিচালিত ‌‘নীলচক্র’। যেখানে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

নীলচক্র সিনেমার একটি দৃশ্যে মন্দিরা-শুভ। ছবি: সংগৃহীত

মুক্তির বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মস। জানা যায়, আমেরিকার ২৪টি শহরে মুক্তি পাচ্ছে নীলচক্র। এর বাইরে কানাডার একাধিক শহরে মুক্তি পাচ্ছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর