কার্গো ভিলেজে এখনো ধোঁয়া, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

পুড়ে গেছে কার্গো ভিলেজের বিভিন্ন অংশ। ছড়িয়ে-ছিটিয়ে আছে অঙ্গার হয়ে যাওয়া মালামাল। 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে চলছে আগুন পুরোপুরি নির্বাপণের কাজ। পুড়ে যাওয়া স্থানে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ রোববার সকাল থেকেই ঘটনাস্থলে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সাথে উঠে আসছে ক্ষতচিহ্ন। পুড়ে গেছে কার্গো ভিলেজের বিভিন্ন অংশ। ছড়িয়ে-ছিটিয়ে আছে অঙ্গার হয়ে যাওয়া মালামাল। রয়েছে ফায়ার সার্ভিসের নানা সরঞ্জামও।

ঘটনাস্থলে এখনো কাউকে যেতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তায় রয়েছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া বিমানের কার্গো শাখার কর্মীরাও রয়েছেন। বিমানবন্দরের সামনে দেখা গেছে ভিড়।

এদিকে, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সকাল থেকে স্বাভাবিক রয়েছে ফ্লাইট ওঠানামা। তবে শনিবারের বিলম্বিত কিছু ফ্লাইট আজ ছেড়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীও।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর