রায় আমাকে বলে দিয়েছে যে সালমান শাহ আবার জন্ম নিল: নীলা চৌধুরী

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম

২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পর স্বস্তি প্রকাশ করেছে মামলার বাদী পক্ষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সালমান শাহর মামা আলমগীর কুমকুম। 

অন্যদিকে, চিত্রনায়কের মা নীলা চৌধুরী এ মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘কালকে রায় আমাকে বলে দিয়েছে যে, সালমান শাহ আবার জন্ম নিল! সালমান শাহকে খুন করা হয়েছে—আদালত তা স্বীকার করে নিয়েছে। জান্নাতুল ফেরদৌস যেভাবে এই রায়টি পড়ে শুনালেন, আমি জীবনে এমন দৃশ্য দেখিনি। সকাল ৮টা-৯টা থেকে বিকেল ৩টা-৪টা পর্যন্ত আদালতের ভেতরের পরিবেশটা ছিল অবিশ্বাস্য। আমি অনলাইনে পুরোটা দেখেছি—মনে হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘‘রায়ে বলা হয়, ১১-১২টা সিরিঞ্জ (সালমান শাহর বাসায়) পাওয়া গেছে। আমি তখন এক আমেরিকান ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন, ‘একটা মানুষকে যদি ফাঁকা সিরিঞ্জ দিয়ে দু-তিনবার ইনজেকশন দেওয়া হয়, তাহলেও মৃত্যু হতে পারে।’ অথচ ওরা একাধিকবার ব্যবহার করেছিল! ঘটনার ৯ দিন পর যখন আমরা ঘরে ঢুকি, তখন এসব জিনিস পাই।’’

তিনি আরও বলেন, ‘কালকের রায়ের পর আমার মনে হচ্ছে, আমার মাথার অনেক ভার নেমে গেছে। আমার ছেলে আত্মহত্যা করেনি, যেটা সত্য, সেটাই আজ প্রকাশিত হলো।’

এদিকে, সালমান শাহর মৃত্যুর ঘটনায় রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। বিষয়টি তিনি সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর