‘ওরা ডাকাতি করে, ওরাই আবার অভিযোগ করে’ - ক্লাসিকোর আগে মাদ্রিদকে খোঁচা বার্সার ইয়ামালের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

দুই দিন পর মাঠে গড়াচ্ছে বার্সেলোনা-রেয়াল মাদ্রিদের এল ক্লাসিকো। এর আগে মাঠের বাইরে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড মাদ্রিদকে খোঁচা দিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন। 

আগামী রোববার সান্তিয়াগো বার্নাবেউয়ে মুখোমুখি হবে লা লিগার দুই শীর্ষ দল। এর আগে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ইয়ামানল বলেছেন, রেয়াল মাদ্রিদ ডাকাতি করে, ওরাই আবার অভিযোগ করে। 

এল ক্লাসিকোর আগে ইয়ামাল সাবেক বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের কিংস লিগ-এর এক ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন। যদিও স্প্যানিশ এই তারকার এমন মন্তব্য একেবারেই মজার ছলে করা। তবু এ নিয়ে সমর্থকদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জনপ্রিয় ‘স্ট্রিমার’ ও স্পেনের কিংস লিগের ক্লাব পোরসিনোস এফসির সভাপতি ইবাই ইয়ানোসের সঙ্গে ইউটিউবে কথপোকথনের সময় ইয়ামাল মজা করে তাঁর ক্লাবের সঙ্গে রিয়ালের তুলনা করেন।  সেখানে নিজের (ইয়ামাল) দল লা ক্যাপিটাল নিয়ে কথা বলার সময় প্রতিপক্ষ দলের সঙ্গে রেয়াল মাদ্রিদের তুলনা করতে গিয়ে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, ওরা ডাকাতি করে (রেফারির সিদ্ধান্তের ইঙ্গিত), ওরাই অভিযোগ করে; এমন অনেক কিছু করে…।’

মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল এর আগেও রিয়াল মাদ্রিদকে নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করেছেন। গত মৌসুমে মাদ্রিদকে হারানোর তিনি বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে সামলাতে পারেনি’- সে সময় হান্সি ফ্লিকের দল পিছিয়ে থেকেও কোপা দেল রে ফাইনাল জিতেছিল।

এমন মন্তব্যের কিছুদিন পর সমালোচনার মুখে পরে ইয়ামাল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আমরা জিতলে ওরা কিছু বলতে পারে না — ওরা যখন আমাদের হারাবে, তখন বলুক।’ 

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল, যেখানে বার্সেলোনা মাদ্রিদের বিপক্ষে চার ম্যাচেই জয়ের দেখা পায় — দুইটি লা লিগায়, একটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপারকোপা ফাইনালে।

বার্নাবেউয়ে আসন্ন ক্লাসিকো ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে, এসবের মাঝে ইয়ামালের মন্তব্য দুই দলের লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিল। ইয়ামালের মন্তব্যের পেছনে অবশ্য তাঁর পারফরম্যান্সই বেশি কথা বলছে। চলতি মৌসুমে গ্রোইন ইনজুরিতে কিছুটা ভুগলেও ইয়ামাল এখন পর্যন্ত সাত ম্যাচে তিন গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে আছেন।

ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর