অসুস্থ কিম কার্দাশিয়ান, কাজ করছে না ওষুধ!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম

হলিউডের আলোচিত তারকা কিম কার্দাশিয়ান আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো ফ্যাশন ট্রেন্ড বা রিয়্যালিটি শোর বিতর্ক নয়, বরং এক ভয়ংকর শারীরিক সমস্যার কারণে। নিজের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কার্দাশিয়ানস’-এর নতুন পর্বেই এই খবর জানালেন তিনি।

৪৫ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, দিনভর মাথাব্যথা থাকে তাঁর, ওষুধেও কাজ হচ্ছে না। এরইমধ্যে করেছেন মস্তিষ্কের স্ক্যান। আর সেখানেই ধরা পড়ে ভয়ঙ্কর তথ্য—‘ব্রেন অ্যানিউরিজম’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রচারিত সপ্তম মৌসুমের প্রথম পর্ব ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’-এ দেখা যায়, স্ক্যানের মনিটরের দিকে তাকিয়ে কিমের মুখে বিস্ময়ের ছাপ—‘একটা ছোট অ্যানিউরিজম আছে।’ পাশে থাকা বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কারও তখন হতবাক।

ডাক্তারের সঙ্গে কথোপকথনে কিম বলেন, ‘ওরা বলেছে, এটা হয়তো মানসিক চাপের কারণেও হতে পারে।’ 

সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে তারকা আরও যোগ করেন, ‘এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।’

চিকিৎসকেরা জানাচ্ছেন, অ্যানিউরিজম এমন এক মস্তিষ্কজনিত সমস্যা, যা অনেক সময় অজান্তে শরীরে গড়ে ওঠে এবং হঠাৎ করেই ভয়াবহ আকার নিতে পারে। তবে কিম বর্তমানে চিকিৎসকের পরামর্শে আছেন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর