পরী মণির সঙ্গে অপুর সম্পর্কে অবনতি?

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

চলতি বছরের শুরুতে ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হন শবনম বুবলী-পরী মণি। বুবলীর সঙ্গে সম্পর্ক অবনতির পর পরী মণিকে কাছে টেনে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পরীকে তিনি নিজের বোন বলেও সম্বোধন করেন। এর আগে অপুকে পরীর ছেলের জন্মদিনে দামী উপহার দিতেও দেখা গেছে। তবে নেটিজেনদের ধারণা, সাম্প্রতিক সময়ে অপু ও পরীর সম্পর্কের অবনতি হয়েছে।

গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেছেন পরী মণি। অপুকে পল্টিবাজ ও সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি। কারণ, অপু বিশ্বাস বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন, যদিও পাননি। ফলে বিএনপির অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে সামাজিকমাধ্যমে বিতর্ক শুরু হয়। 

সেই সময় অনেকে ধরেই নেন যে, পরীর সঙ্গে অপুরে সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি পরীর ছেলের সবশেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঁকি দিচ্ছে—তবে কি দুজনের সম্পর্ক তলানিতে ঠেকেছে?

এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাইলে অপু বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সে-ও (পরী মণি) আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’

প্রসঙ্গত, ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে ছেলেকে নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ফ্যাশন মডেলিং ও নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েও ব্যস্ত রয়েছেন। এদিকে, পরী মণিও দুই ছেলে-মেয়েকে নিয়ে ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছেন। আগামী রোজার ঈদে তাঁর অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া শিগগিরই সামছুল হুদার পরিচালনায় ‘গোলাপ’ নামের একটি ছবির শুটিংয়ে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। যেখানে পরী মণির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর