ভাইয়ের সঙ্গে ছবি দিলেও গালি খাই: পরী মণি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহের কমতি নেই। এবার নিজের বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে রসিকতা করে আবারও আলোচনায় উঠে এলেন এই নায়িকা।

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানী ঢাকায় একটি পুরস্কার আয়োজনের সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন পরী মণি। সেখানে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি উঠে আসে তাঁর বিয়ে প্রসঙ্গও। 

এ সময় মজা করে পরী মণি বলেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তাঁর এমন প্রশ্নে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপরও থেমে থাকেননি তিনি! হাসতে হাসতেই আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’

প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এরপর ব্যক্তিজীবন নিয়ে দর্শকদের আগ্রহের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’

পরী মণির কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও সমালোচনার বিষয়টিও উঠে আসে। পাশাপাশি তাঁর প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রসঙ্গও আসে। এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনার হারের পর তাঁর অনুভূতি কী ছিল।

স্বভাবসুলভ রসিকতার সুরে পরী মণি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’ তাঁর এমন উত্তরেও উপস্থিত সবাই হেসে ওঠেন।

প্রসঙ্গত, বিশ্বকাপের পুরো সময়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরী মণি। প্রিয় দলের প্রতিটি জয় উদ্‌যাপন ভক্তদের সঙ্গে সামাজিকমাধ্যমে ভাগ করে নেন তিনি। কখনও আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনও আবার বিভিন্ন পোস্টে ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালোলাগার কথাও জানিয়েছেন।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
লোডিং...

এলাকার খবর