হাসপাতালে ভর্তি হাসান মাসুদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনির সমস্যা হলে দ্রুত তাঁকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তাঁকে ভর্তি হতে হবে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, ইস্কেমিক স্ট্রোক করেছেন হাসান মাসুদ।

এ বিষয়ে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।’

বর্তমানে অভিনেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, তা নিয়ে বলা যায়।’

একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ, তারপর সাংবাদিকতা পেশায় যোগ দেন। কাজ করেছেন দেশের শীর্ষ সারির গণমাধ্যমে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘ব্যাচেলর’-এর মাধ্যমে অভিনয়ে তাঁর পথচলা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ ছবিতে অভিনয় করেন। সেইসঙ্গে কাজ শুরু করেন টিভি নাটকে।

হাসান মাসুদ অভিনীত নাটকের মধ্যে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’ প্রভৃতি উল্লেখযোগ্য। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর অভিনীত খচি খন্দকার পরিচালিত ‘তেল ছাড়া পরোটা’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’তে খলনায়কের চরিত্রে অভিনয় করেই...
ব্রেন টিউমারে আক্রান্ত নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ একবছরের বেশি সময় তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। এবার চিকিৎসা বিরতির মধ্যেই দেশে ফিরছেন এ অভিনেতা। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট)...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন স্কুলজীবনে বুলিংয়ের মতো মানসিক নিপীড়নে শিকার হওয়ার গল্প। ইয়াশ রোহান বলেন, ‘আমার...
আদালতে হোঁচট খাওয়ার পরও জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম বিষয়ে দুইটি নির্বাহী আদেশে সই করেন তিনি।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
ইরানের পার্লামেন্টের একটি কমিটি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম...
পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের...
লোডিং...

এলাকার খবর