শাহরুখ সম্পর্কে যে ৫ তথ্য আপনি না-ও জানতে পারেন!

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

স্বপ্নের নগরী বলিউড। রাজা সেখানে একজনই, তিনি শাহরুখ খান। আজ এই সুপারস্টারের ৬০তম জন্মবার্ষিকী। ধারণা করা যাচ্ছে, প্রিয় তারকার বিশেষ দিনটি নানা চমকে উদযাপন করবেন তাঁর ভক্তরা। পাশাপাশি ভক্তদেরও চমকে দেবেন শাহরুখ!

শাহরুখের ৬০তম জন্মদিনে ইনডিপেনডেন্ট ডিজিটালে থাকছে বেশ কিছু মজার তথ্য—

১. প্রতি বছর শাহরুখের জন্মদিনে তাঁর এক অস্ট্রেলিয়ান ভক্ত চাঁদে এক খণ্ড করে জমি কেনেন। চাঁদের বিখ্যাত জায়গা ‘সি অব ট্র্যাংকুইলিটি’-তে ইতিমধ্যে কিং খানের নামে রয়েছে কয়েক একর জমি।

২. শাহরুখের প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘দিল আশনা হ্যায়’, কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পাওয়ায় তাঁর প্রথম রিলিজ হয় ‘দেওয়ানা’।

৩. অভিনেতার দুটি গাড়িতেই ৫৫৫ নম্বর লেখা। এমনকি তাঁর সব কর্মচারীর ফোনেও তাঁর নম্বর ৫৫৫ নামে সেভ করা আছে। শাহরুখ অন্ধবিশ্বাসী না হলেও ৫৫৫ নম্বরে ভীষণ বিশ্বাস করেন।

৪. শাহরুখ চাইলেই হতে পারতেন সাংবাদিক। কারণ তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছিলেন।

৫. ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র স্ক্রিপ্ট তিনি না পড়েই সই করেছিলেন। কারণ তিনি পরিচালক আদিত্য চোপড়ার ওপর ভরসা করতেন এবং তাঁকে খুব ভালোবাসতেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর