জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ, কেন?

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

জন্মদিনে বাদশার একঝলক পাওয়ার জন্য শনিবার রাত থেকেই বাংলো মান্নতের সামনে ভিড় করেছিলেন ভক্তরা। কিন্তু বহু বছরের রীতি ভেঙে এই বছর ভক্তদের দর্শন দেননি শাহরুখ খানস। পরে নিজেই সোশ্যাল মিডিয়ায় এর কারণ জানালেন, চাইলেন ক্ষমা।

শাহরুখ জানান, সুরক্ষা সংক্রান্ত কারণে তাঁকে মান্নতের বাইরে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কর্তৃপক্ষ আমাকে পরামর্শ দিয়েছে যে আমি বাইরে বেরোতে পারব না এবং আপনাদের সকলকে অভিবাদন জানাতে পারব না। আমি সবার কাছে ক্ষমা চাইছি। ভিড় নিয়ন্ত্রণ এবং প্রত্যেকের সুরক্ষার জন্য এটা জরুরি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনাদের দেখার এবং ভালোবাসা ভাগ করার অপেক্ষায় ছিলাম। আপনাদের সবাইকে ভালোবাসি… আমি আপনাদের মিস করব, আপনারা যতটা করবেন তার থেকেও বেশি।’

শনিবার রাত থেকে মান্নতের পাশে ভক্তদের ভিড় ছিল বিপুল, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল মুম্বাই পুলিশ। শাহরুখ খান জন্মদিন উদযাপন করেছেন আলিবাগে, পরিবারের এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কেক কেটে। উপস্থিত ছিলেন করণ জোহর, ফারাহ খান ও রানি মুখার্জিসহ অনেকে। অনলাইনে শেয়ার করা ছবি ও ভিডিও ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল।

জানা যায়, পরিস্থিতি শান্ত রাখতে মুম্বাই পুলিশ শাহরুখকে অনুরোধ করে মান্নতের ব্যালকনিতে না ওঠার জন্য।  তাই এবার জন্মদিনের বিশেষ মুহূর্তটা ভক্তরা সরাসরি দেখার সুযোগ পেলেন না।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর