কাশ্মিরে বয়াতির ‘নয়া মানুষ’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‌‘নয়া মানুষ’। গত ডিসেম্বরে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, সেসময় দর্শক ও সমালোচকদের কাছে তা বেশ প্রশংসিত হয়। এবার ভারতের জম্মু ও কাশ্মিরের বৃহত্তম শহর শ্রীনগরে অনুষ্ঠিত ‘কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে এটি।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এতে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে আগামীকাল ৪ নভেম্বর প্রদর্শিত হবে নয়া মানুষ।

সিনেমাটির অন্য একটি দৃশ্যে রওনক হাসান। ছবি: নির্মাতার সৌজন্যে

আ. মা. ম. হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। 

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান বলেন, ‘আমি যখন গল্পটি লিখেছিলাম, তখন এত চিন্তা করে লেখিনি; কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছি তা অকল্পনীয়। বিভিন্ন উৎসবে এটি অংশগ্রহণ করছে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের মূল দর্শন তুলে ধরছে নয়া মানুষ।’

সোহেল রানা বয়াতি। ছবি: নির্মাতার সৌজন্যে

সোহেল রানা বয়াতি বলেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়া মানুষ বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করছে নয়া মানুষ। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নেবে।’

চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত এ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর