‘তাঁর কাছে এটি খুব বড় ব্যাপার নয়’, অনন্তর ঋণ নিয়ে সানী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব উপস্থিতি চিত্রনায়ক ওমর সানীর। সমসাময়িক নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তকে নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। সম্প্রতি অনন্ত জলিলের বিপুল পরিমাণ ঋণের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। যেখানে তিনি অনন্ত জলিল প্রসঙ্গে নিজের ভাবনা খোলাখুলি তুলে ধরেন।

অনন্ত জলিলের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি একজন ভালো মনের মানুষ এবং খুবই ভালো একজন ফাইটার। বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটি তাঁর কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি খুব সহজেই বিষয়টি সামলে নেবেন।’

তিনি আরও যোগ করেন, ‘যে ধরনের কথাবার্তা চারদিকে উঠছে, আমার বিশ্বাস অনন্ত জলিলের জন্য পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে না। তাঁর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এত বেশি আলোচনা করে তাঁকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও কোনো প্রয়োজন নেই। আমার মনে হয়, তিনি খুব সংক্ষেপে ও বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টির সমাধান করে ফেলবেন।’

ভিডিওবার্তায় অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে ওমর সানী বলেন, ‘যেহেতু বিষয়টি ঘটিয়েই ফেলেছেন, আশা করি আপনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন—এটাই বাস্তব। আপনার জন্য অনেক শুভকামনা (অল দ্য বেস্ট)। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো স্নেহ করি এবং খুব ভালো মানুষ হিসেবে জানি। আপনি নিজেও একজন খুব ভালো মানুষ, এটি আমি বিশ্বাস করি।’

এ সময় নিজের বর্তমান ব্যস্ততা ও ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েও কথা বলেন ওমর সানী। নিজের রেস্তোরাঁ ব্যবসা ও কর্মব্যস্ততার কথা তুলে ধরে জানালেন যে, হেমায়েতপুরে অবস্থিত নিজের রেস্তোরাঁয় যাওয়ার পথে প্রায়ই অনন্ত জলিলের পোশাক কারখানার (গার্মেন্টস) পাশ দিয়েই তিনি যাতায়াত করেন।

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন...
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান। আর নায়কের এ মন্তব্য ঘিরে...
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ পাকিস্তানের চেয়ে দেশকে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান...
পলাতক ফ্যাসিস্টরা আবার পেছনের দরজা দিয়ে ও পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দীর্ঘ যুদ্ধের পরও ইরানের ভাণ্ডারে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত আছে। মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের...
ভিন্নমত, ভিন্ন সংস্কৃতি আর বৈচিত্র্যময় মানুষের সুন্দর সহাবস্থানের মূলমন্ত্র সহনশীলতা। অসহিষ্ণুতার অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর