সুদানে অপহরণের শিকার যুবককে প্রশ্ন, শাহরুখকে চেনেন?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

গত আড়াই বছর ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে আদর্শ নামের এক ভারতীয় যুবককে অপহরণের পর শাহরুখ খানকে চেনেন কিনা—জানতে চান দেশটির আরএসএফ বিদ্রোহীরা। পাশাপাশি তাঁকে কটাক্ষও করা হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অপহরণের শিকার হওয়া ওই যুবকের নাম আদর্শ বেহরা। বয়স ৩৬। তিনি ওড়িশার জগৎসিংহপুর জেলার বাসিন্দা।

সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত আল ফাশের থেকে আদর্শকে অপহরণ করে বিদ্রোহী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এর পর তাঁকে আরএসএফের একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এই অপহরণ-সংক্রান্ত কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, দুজন আরএসএফ সদস্যের মাঝে বসে রয়েছেন আদর্শ। এ সময় তাঁকে এক বিদ্রোহী প্রশ্ন করেন, ‘আপনি কি শাহরুখ খানকে চেনেন?’ এরপর ওই বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করেন। এ ছাড়া অন্য একটি ভিডিওতে আদর্শকে সাহায্যের জন্য আবেদন করতে দেখা গেছে। তৃতীয় একটি ভিডিওতে আদর্শকে বিভিন্নভাবে কটাক্ষ করতে দেখা যায়।

জানা যায়, কর্মসূত্রে ২০২২ সাল থেকে সুদানে রয়েছেন আদর্শ। সেখানে আল ফাশের শহরের একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন তিনি। স্ত্রী সুস্মিতা ও দুই সন্তান থাকেন ওড়িশাতেই। অপহরণের ভিডিও প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায়। উদ্বেগে দিন কাটছে আদর্শের পরিবারের।

তবে গণমাধ্যমে সরকারি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে আদর্শের মুক্তির জন্য কূটনৈতিক ও অন্যান্য পর্যায়ে আলোচনা চলছে। এ প্রসঙ্গে ভারতে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত মহম্মদ আবদুল্লাহ আলি এলতোম বলেন, ‘আল ফাশেরে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। শহরের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা অবশ্যই আশা করি যে ওই যুবকের কোনো ক্ষতি হবে না। আমরা জানি আমাদের কী করতে হবে। আশা করি ওই যুবককে শিগগিরই নিরাপদে ফিরিয়ে আনা হবে।’

তবে ভাইরাল হওয়া ভিডিওটির মূল সূত্র কিংবা সত্যতা যাচাই করতে পারেনি ইনডিপেনডেন্ট ডিজিটাল।

প্রসঙ্গত, ২০২৩ সালের মধ্য এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধের শুরু। দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে তা তীব্র আকার ধারণ করে।

এর আগে ২০১৯ সালের এপ্রিলে এক সেনা অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাচ্যুত হন দীর্ঘ ৩০ বছর ধরে প্রেসিডেন্ট থাকা স্বৈরশাসক ওমর আল-বশির। তারপর থেকেই মূলত ক্ষমতা নিয়ে সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) নেতৃত্বে থাকা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত জীবনযাপন করছেন। জাতিসংঘ সুদান গৃহযুদ্ধকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর