তানজিন তিশার নামে মামলা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৪০৬ ধারায় অভিযোগ এনে এই মামলা করেন ফ্যাশন ব্র্যান্ড অ্যাপোনিয়া কর্তৃপক্ষ। বাদী হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। 

ইনডিপেনডেন্ট ডিজিটালের কাছে এই মামলার নথি এসেছে। যেখানে দেখা যায়, বিবাদী হিসেবে তানজিন নাহার তিশার নাম উল্লেখ করা হয়েছে। সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫। 

অভিযোগপত্রে বলা হয়, ‘আসামি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা বটে। আসামি দীর্ঘদিন যাবৎ মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত। উক্ত মিডিয়া জগতের সুবাদে আসামি বাদীর অনলাইন পেজে যুক্ত হইয়া বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করিয়া একটি শাড়ি পছন্দ করিয়া নেন। যাহার বাজার মূল্য ২৮,৮০০ টাকা।’

অভিযোগের বর্ণনায় উল্লেখ করা হয়, ‘বাদী সরল বিশ্বাসে শাড়িটি আসামির বাসায় পৌঁছে দেন। আসামি তৎপর হইতে নানা প্রকার ভয়েস ম্যাসেজ এবং ম্যাসেজ দ্বারা শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।’

আরও বলা হয়, ‘অতঃপর আসামিকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরিধান করিয়া পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। আসামি গত ১৮/০১/২০২৫ তারিখে শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করিয়া, পেজ প্রমোশন না করিয়া পেজ কর্তৃপক্ষের সহিত বিগত ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেন নাই এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সাথে কোনোরূপ কথোপকথন থেকে বিরত রহিয়াছেন।’

এদিকে, এ বিষয়ে সম্প্রতি তিশা তাঁর ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছিলেন এক নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তাঁকে একটি আইনি নোটিশ দিয়েছিলেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামে পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
সহ-শিল্পীকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং...
তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর