নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

দিনে ঐতিহ্য, রাতে গ্ল্যামার। জানভি দেখালেন কীভাবে এক উৎসবে দুই ভাবে সাজতে পারেন আপনিও। বিয়ের মৌসুম মানেই সাজগোজ, উজ্জ্বল রঙ আর একটু বাড়তি ঝলক। আর জানভি কাপুর মানেই, ফ্যাশনে রাজকীয় ছোঁয়া। বন্ধুর বিয়েতে জানভির সাজ যেন ছিল একেবারে সিনেমার মতো। একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিকতার ঝলক।

দিনের অনুষ্ঠানের জন্য তিনি পরেছিলেন আইভরি রঙের হাতে বোনা শাড়ি। সূক্ষ্ম রেশম আর ঝলমলে জরদোজির কারুকাজ ছিল শাড়িটিতে। এর সঙ্গে পরেছিলেন গভীর লাল রঙের ব্লাউজ। যেখানে ছিল সিকুইন, মুক্তা আর হাতের এমব্রয়ডারির কাজ। গলায় কুন্দনের ভারী নেকলেস, কানে দুল আর হাতে ব্রেসলেট। সব মিলিয়ে সাজে ছিল একদম রাজকীয় ভাব।

রাতের অনুষ্ঠানে জানভি পুরো লুকটাই পাল্টে ফেললেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মেকআপে জানভি রেখেছিলেন সহজভাব। কাজল ঘেরা চোখ, উজ্জ্বল ত্বক, কপালে টিপ আর হালকা খোঁপা করা চুল। পেছনে জয়পুরের পাথরের প্রাসাদ আর আকাশের গোধূলি রঙ। সব মিলিয়ে জানভির এই লুক যেন রাজস্থানের কোনো রাজকন্যার গল্প থেকে উঠে আসা।

রাতের অনুষ্ঠানে জানভি পুরো লুকটাই পাল্টে ফেললেন। পরে নিলেন ডিজাইনার মনিষ মালহোত্রার সোনালি সিকুইনের ঝলমলে লেহেঙ্গা। কোমর থেকে নীচ পর্যন্ত সুন্দরভাবে বসে থাকা স্কার্ট, এক-কাঁধ খোলা ব্লাউজ আর তার সঙ্গে অর্গানজা ড্রেপ। আর পুরো সাজে ছিল আধুনিক গ্ল্যামারের স্পর্শ।

চুল রাখলেন একেবারে সোজা, মেকআপে হালকা ব্রোঞ্জ টোন, কানে লম্বা দুল যেন তাঁর লুকটিকে আরও উজ্জ্বল করেছে।

দিনে ঐতিহ্যের শাড়ি, রাতে আধুনিক লেহেঙ্গা। জানভি কাপুর দেখিয়ে দিলেন, এক উৎসবে দুই রকম মুডেও কীভাবে স্টাইলিশ থাকা যায় সহজভাবে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর