হলুদ শাড়ি, হাতে পিস্তল! নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

দীর্ঘদিন পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে দেখা যাবে দক্ষিণী নির্মাতা এস এস রাজমৌলির নতুন ছবি ‘গ্লোবট্রোটর’-এ। বুধবার (১৩ নভেম্বর) এই ছবিতে প্রিয়াঙ্কার লুকও প্রকাশ্যে এসেছে।

সামাজিকমাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন রাজমৌলি। যেখানে ‘দেশী গার্ল’খ্যাত প্রিয়াঙ্কা নজর কেড়েছেন পুরো ভারতীয় আবহে। তাঁর পরনে হলুদ শাড়ি, কানে দুল এবং মাথায় রয়েছে খোঁপা। আর হাতে দেখা যাচ্ছে পিস্তল! হলুদ শাড়ি এবং হাতে পিস্তলের এই লুক মুহূর্তেই সামাজিকমাধ্যমে ঝড় তোলে।

‘গ্লোবট্রোটর’ হ্যাশট্যাগ দিয়ে পোস্টারটি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেও। ক্যাপশনে তিনি লেখেন, ‘তাকে খালি চোখে যেমন দেখাচ্ছে, তার চেয়েও সে বেশি কিছু... মান্দাকিনীকে স্বাগত জানান।’

মন্তব্যঘরে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কাকে মান্দাকিনীরূপে পেশ করা সেরা উপায়।’ অন্য একজন লিখেছেন, ‘মান্দাকিনী তো একেবারে বিধ্বংসী, কী দারুণ প্রত্যাবর্তন! প্রিয়াঙ্কা চোপড়া, পুরো বিষয়টি ভীষণ আকর্ষণীয় হতে চলেছে।’

প্রসঙ্গত, রাজমৌলির এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জুটি বেঁধেছেন মহেশ বাবু। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারণ। তবে ছবিটির মুক্তি কবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর