বিয়েরও মেয়াদ থাকা উচিত, রাখা উচিত নবায়নের সুযোগ: কাজল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

বলিউডের ‘আইডিয়াল কাপল’ হিসেবেই চেনেন সবাই কাজল ও অজয় দেবগণকে। ২৭ বছরের দাম্পত্য, প্রেম করে বিয়ে—সব মিলিয়ে তাঁদের দাম্পত্যে কখনও বড় কোনও বিতর্ক ছিল না। তাই হঠাৎ করেই কাজলের মুখে বিয়ের ‌‘এক্সপায়ারি ডেট’ প্রসঙ্গ উঠে আসায় বিস্মিত অনেকেই।

সাম্প্রতিক ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর পর্বে অতিথি ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। মজার ‘দিস অর দ্যাট’ সেগমেন্টে টুইঙ্কল জিজ্ঞেস করেন, বিয়ের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং নবায়নের অপশন থাকা উচিত কি না। কৃতি, ভিকি ও টুইঙ্কল সবাইই সাফ জানিয়ে দেন, ‘না’। কিন্তু কাজল পাল্টা মত দিয়ে বলেন,‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত।’

টুইঙ্কল তখন রসিকতা করে মন্তব্য করেন, ‘এটি বিবাহ, ওয়াশিং মেশিন নয়।’

কাজল-টুইঙ্কেল। ছবি: সংগৃহীতজবাবে কাজল বলেন,‘আমি অবশ্যই তাই মনে করি। কী গ্যারান্টি দেয় যে আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে বিয়ে করবেন? একটি পুনর্নবীকরণ বিকল্প থাকা উচিত এবং যদি মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে তবে কাউকে খুব বেশি সময় ধরে কষ্ট পেতে হবে না।’

একপর্যায়ে তিনি টুইঙ্কলকে ‘গ্রিন জোনে’ নিয়ে আসার চেষ্টাও করেন।

পরে আরেক প্রশ্নে আসে, টাকাপয়সা কি সুখ কিনতে পারে? টুইঙ্কল ও ভিকি ‘হ্যাঁ’ বলে গ্রিন জোনে গেলেও কাজল রাজি নন। তাঁর যুক্তি, ‌‘আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, এটি আসলে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি আপনাকে সুখের আসল ধারণার প্রতি অসাড় করে দেয়।’

কাজল ও অজয়। ছবি: সংগৃহীতকাজল যখন অজয়কে বিয়ে করেন, তখন তিনি ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। দীর্ঘ প্রেমের পরও অজয়কে বিয়ের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। কাজল বহুবার বলেছেন, অজয়কে বিয়ে করা ছিল তাঁর জীবনের কঠিন সিদ্ধান্ত। পরিবারের ছাদে চুপিসাড়ে হয়েছিল তাঁদের সাত পাক ঘোরা।

ঠিক এমন এক সম্পর্কের দুই দশক পার করে কাজলের হঠাৎ এভাবে বিয়ের এক্সপায়ারি ডেটের কথা বলায় নেটিজেনরা ভাবছেন,  কেন হঠাৎ এমন বক্তব্য?

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর