১২ গীতিকবির জীবন নিয়ে ‘গীতিজীবন’

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

ঘটা করে প্রকাশ হলো দেশের ১২ জন শীর্ষ গীতিকবিকে নিয়ে লেখা জীবনীভিত্তিক বই ‘গীতিজীবন’। এটি লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। প্রকাশ করেছে আজব।

শুক্রবার (১৪ নভেম্বর) আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। এদিন সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গীতিজীবন বইয়ের মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দেশের অন্যতম তিন গীতিকবি মুনশী ওয়াদুদ, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের অনেকেই।

৬০০ টাকা মূল্যের এই গবেষণা ও সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্যতে স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল ও গাজী মাজহারুল আনোয়ারের জীবনচিত্র ।

মাহমুদ মানজুর। ছবি: আজব প্রকাশ

গীতিজীবন প্রসঙ্গে মাহমুদ মানজুর বলেন, ‘টানা ২৫ বছর ধরে লিখছি। সংবাদমাধ্যম ও গীতিকবিতায়। বছর তিনেক ধরে তাগিদ অনুভব করলাম, একটা দরকারি গ্রন্থ তৈরি করার। যেটা কেউ করেনি আগে। সেই বিবেচনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। গীতিকবিদের নিয়ে এই ধারাবাহিকতা আমি সামনেও রক্ষা করতে চাই।’

এদিকে, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসা বিশেষ অতিথি মুনশী ওয়াদুদ মনে করেন, এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধনটি করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়। আমি এই গ্রন্থের একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’

একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেক কিংবদন্তি গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাঁর ভাষ্য, ‘এই গ্রন্থে আমার জীবনের গল্পটি যেভাবে তুলে ধরেছেন লেখক, সেটি পড়লে আমি নিজেও আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ, আমি নিজেও নিজের জীবনটাকে এভাবে উল্টে দেখিনি। তাই নয়, এই গ্রন্থের যে মানুষগুলোর জীবনচিত্র লেখক তুলে ধরেছেন, তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মানুষ। তাদের সম্পর্কেও আমি কতো অজানা তথ্য জানতে পারলাম, সেটি ভাবা যায় না। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ সংগীত ইতিহাসের এক অসামান্য দলিল হয়ে থাকবে এই গ্রন্থটি।’

প্রকাশক জয় শাহরিয়ার জানান, আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি উৎসবের বিশেষ উপহার হিসেবে গীতিজীবন প্রকাশিত হয়। প্রকাশনীর নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর