শাকিব খানের নতুন ছবিতে নায়িকা পাকিস্তানের হানিয়া আমির

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

গত কয়েক বছরে শাকিব খান পুরোপুরি নিজেকে নতুন রূপে উপস্থাপন করেছেন। শুধু অভিনয় নয়, ভিন্ন ভিন্ন চরিত্র, চমকপ্রদ লুক আর স্টাইলের কারণে তরুণ প্রজন্মের কাছেও এখন তিনি বেশ প্রিয়।

এ মুহূর্তে শাকিব ব্যস্ত তার আসন্ন একশন-থ্রিলার ‘সোলজার’ নিয়ে। আর এবার নতুন খবর, নতুন সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমিরকে। আর খবরটি মুখ ফসকে বলে ফেলেন শাকিব নিজেই।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’

একজন প্রশ্ন করলে শাকিবের উত্তর, ‘একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।’

এই ছোট্ট মন্তব্যেই শুরু হয়েছে ভক্তদের উত্তেজনার ঢেউ। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শাকিব-হানিয়া জুটি নিয়ে আলোচনা। তবে এখনও স্পষ্ট হয়নি কোন সিনেমায় তাঁরা একসাথে দেখা যাবে।

উল্লেখ্য, শাকিব সোলজার শুটিং শেষ করার পর ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। এরপর আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আজমান রুশোর নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমার শুটিং।

শোনা যাচ্ছে, এই নতুন সিনেমায় শাকিবের বিপরীতে হতে চলেছে এক নতুন মুখ, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর