কচি খন্দকারের নতুন সিনেমায় মোশাররফ করিম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

পর্দার সামনে–পর্দার বাইরে পুরনো বন্ধুত্ব। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নির্মাতা কচি খন্দকারের সম্পর্ক এমনই ঘনিষ্ঠ। নাটক ও টেলিছবিতে বহুবার একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দীর্ঘদিনের সেই জুটি এবার বড়পর্দায় ফের দলবদ্ধ হচ্ছেন।

শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল কচি খন্দকার চলচ্চিত্র নির্মাণে নামছেন। অবশেষে সেটি সত্য হতে চলেছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে কচির নতুন সিনেমা ‘মাই ডিয়ার ফুটবল’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

নির্মাতা জানালেন, মফস্বলের প্রেক্ষাপটে উঠে আসবে স্থানীয় মানুষের ফুটবল-প্রেমের গল্প। কচির ভাষায়, ‘শৈশব থেকেই ফুটবলের প্রতি আমার আলাদা টান। আমার বাবা ফুটবল খেলতেন। সেই নস্টালজিয়া থেকেই গল্পটি তৈরি করেছি। সিনেমাটি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। সে দারুণ অভিনয় করবে বলে আশা করি।’

চলচ্চিত্রটির নাম নিয়ে কচি খন্দকার বলেন, “আমাদের ছোটবেলায় ‘ডিয়ার’ নামের বল ছিল। সেই স্মৃতি থেকে নামটির প্রতি আলাদা টান আছে। আবার ইংরেজিতে ‘ডিয়ার’ মানে প্রিয়। এই দুই অর্থ মিলিয়েই রাখলাম ‘মাই ডিয়ার ফুটবল’। চাই দর্শক এই সিনেমা দেখুক, অনুভব করুক।”

ইতিমধ্যে বাকি শিল্পীদের নিয়েও আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে চলতি বছরেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

লোকেশন সম্পর্কে কচি বলেন, ‘যেহেতু এটি মফস্বলের গল্প, তাই কুষ্টিয়া শহরেই শুটিং করার পরিকল্পনা আছে। আগামী বছরের জুলাই-আগস্টে টানা শুটিং করে কাজ শেষ করতে চাই। তার আগেই ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর