দুবাইয়ে শাহরুখের নামে ৫৫ তলা ভবন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে গড়ে উঠছে একটি আকাশচুম্বী বাণিজ্যিক অট্টালিকা। শেখ জায়েদ রোডে নির্মিতব্য এই ৫৫ তলা ভবনের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’, যা নির্মাণ করবে দানিউব গ্রুপ।

মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে, আর সঞ্চালনায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা ফারাহ খান।

প্রকল্পটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। এই শহরের অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সীমাহীন সম্ভাবনার প্রতীক।’

খালিজ টাইমস জানিয়েছে, টাওয়ারটির আয়তন প্রায় ১০ লাখ স্কোয়ার ফুট। উদ্যোক্তা, উদ্ভাবক ও বৈশ্বিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য এক আধুনিক কেন্দ্র হিসেবেই এটি গড়ে তুলতে চায় দানিউব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত ‘হাত-ছড়িয়ে দাঁড়ানো’ ভঙ্গির বিশাল ভাস্কর্য—যেখানে দর্শনার্থীরা ছবি তুলতে পারবেন।

২০২৯ সালের মধ্যেই টাওয়ারটির নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য। এদিকে শাহরুখ ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’–এর শুটিংয়ে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় হাজির হতে চলেছেন তার মেয়ে সুহানা খান।

বাবা-মেয়েকে ছবিতে গুরু-শিষ্য চরিত্রে দেখা যেতে পারে। আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর