তত্ত্বাবধায়ক সরকার ফিরল, কার্যকর চতুর্দশ সংসদ নির্বাচনে

রায়ের ফলে সংবিধানে আবারও যুক্ত হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার।

 

 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরেছে। বাতিল হয়েছে এ সংক্রান্ত আগের রায়। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আদালত বলেছেন, আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এ রায় সম্পূর্ণরূপে বাতিল করা হলো। 

রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় প্রকৃত গণতন্ত্রের মহাসড়কে উঠল দেশ। এখন থেকে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট আর রাতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। 

রায় ঘোষণাকারী প্রধান বিচারপতি ছাড়া আপিল বেঞ্চের বাকি ছয় বিচারপতি হলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের ওপর রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে ছিল মামলাটি। রায়ের ফলে সংবিধানে আবারও যুক্ত হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার।

এর আগে ১০ কার্যদিবস আপিল বিভাগে শুনানি হয়। শুনানিতে বিএনপি, জামায়াতসহ ৫ পক্ষের রিভিউ আবেদনকারীদেন আইনজীবীরা অংশ নেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। উভয়পক্ষই আপিল বিভাগের পূর্বের রায় বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চায়। 

এ সংক্রান্ত আবেদেনর শুনানিতে সকল পক্ষই আগে আদালতে মত দেন, রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা যেন কার্যকর হয় আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে।

আগামী নির্বাচন বর্তমান সরকারই পরিচালনা করবে বলে মত দিয়েছিল সব পক্ষ।

২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানবিচারপতি খায়রুল হক সংবিধানের ১৩তম সংশোধনী অবৈধ ঘোষণা কর৷ রায় দিয়ে তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন।

হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের উপস্থিতিতে শপথ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। ওই নির্বাচনের ফল প্রকাশ ও তাঁর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে আর বাধা নেই।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলই থাকবে। এ সংক্রান্ত হাইকোর্টের রায় আপিলে বহাল রাখা হয়েছে। এতে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা সুপ্রিমকোর্ট বাতিল করবে কি না, তা চূড়ান্ত হবে আজ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল...
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর