ধর্মেন্দ্র’র মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

প্রয়াত ভারতীয় অভিনেতা ধর্মেন্দ্র।  সোমবার সকালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগেই শারীরীক অবস্থা কিছুটা সামলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু ৯০ তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা। ২৪ নভেম্বর, সোমবার হঠাৎই  অভিনেতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে । শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি মনে করেন, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হলো। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ধর্মেন্দ্র জির প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ ও গভীরতা এনেছিলেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্র জি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি।’

সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ ধর্মেন্দ্রর বাড়িতে একটি অ্যাম্বুলেন্স দেখা যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সংবাদমাধ্যম মারফত সেই খবর ছড়িয়ে পড়ে।  মাত্র আধ ঘন্টা পরে, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় প্রত্যেকেই আরও উদ্বিগ্ন হয়ে পড়ে।  পরে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রর মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিল। বর্ষীয়ান অভিনেতার দেহ, ভিলে পার্লের পবন হংস শ্মশানে দাহ করা হয়।  

সূত্রের খবর, দেওল পরিবারের অনুরোধে ১২ নভেম্বর ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া হয় অভিনেতাকে। এরপর ধর্মেন্দ্র তাঁর জুহুর বাসভবনে ছিলেন। বাড়িতেই চলছিল চিকিৎসা। জানা যাচ্ছিল, তাঁর অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে । কিন্তু আজ, তাঁর আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত ভক্তরা। তারকাকে শেষ বিদায় জানাতে, শ্মশানে একে একে সমবেত হন তারকা-মহাতারকারা। জানা গিয়েছে, বড় ছেলে সানি দেওল মুখাগ্নি করে শেষকৃত্য সম্পন্ন করেন।    

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর